প্রিন্ট এর তারিখঃ May 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 16, 2026 ইং
চন্দনাইশে এলডিপি থেকে সহস্রাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন সহস্রাধিক নেতাকর্মী।
শুক্রবার (১৫ মে) বিলেলে চট্টগ্রাম ১৪ চন্দনাইশ সাতকানিয়া আংশিক আসনের সংসদ সদস্য ও অনুষ্ঠানের প্রধান অতিথি জসিম উদ্দিন আহমেদের হাতে যোগদান করেছেন এলডিপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা বেশ কয়েকজন নেতা ও তাদের কর্মী-সমর্থকরা। চন্দনাইশ উপজেলার মক্কা পেট্রল পাম্প সংলগ্ন মাঠে এ যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়। যোগদানকারীদের মধ্যে রয়েছেন উপজেলা এলডিপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী, চন্দনাইশ পৌর এলডিপির সাধারণ সম্পাদক আখতার আলম, পৌর গণতান্ত্রিক যুবদলের সভাপতি মো. মহিউদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মো. ইউছুপ, উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, পৌরসভা কৃষক দলের সদস্য সচিব এনামুল হকসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সহস্রাধিক নেতাকর্মীরা যোগদান করেন।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে, জেলা যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এম এ হাশেম রাজু, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মঞ্জুরুল আলম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, চন্দনাইশ পৌর যুবদল আহ্বায়ক আজম খান, সদস্য সচিব শহিদুল ইসলাম, দোহাজারী পৌর যুবদলের আহ্বায়ক ইফতিয়ার উদ্দিন সুমন, সদস্য সচিব মো. মাহফুজ প্রমুখ। চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ জসীম উদ্দীন আহমেদ জানান, আজ বিভিন্ন ইউনিয়নের প্রায় আশি পার্সেন্ট যোগদান করায় এলডিপি প্রায় বিলুপ্ত হয়েছে। এর ভেতরে ২ শতাধিক আছে পোস্টধারী নেতা এবং তাদের সঙ্গে সহস্রাধিক কর্মী ছিলেন। এ সময় তিনি যোগদান করা নেতাদের ধন্যবাদ জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট